• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

টেকনাফ উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে দুই লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার জেলা প্রতিনিধি / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের টেকনাফের হ্নীলা উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে করে পাচারের সময় মালিকবিহীন আনুমানিক দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ৬৪ বিজিবির উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মেজরের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, নিয়মিত টহলের সময় মিয়ানমার সীমান্ত থেকে এক ব্যক্তিকে মাথায় মাছের ক্যারেট নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। সন্দেহ হলে বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি ক্যারেটটি ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান।

পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত ক্যারেটটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ২০টি প্যাকেট উদ্ধার করেন। এসব প্যাকেটে আনুমানিক দুই লাখ পিস ইয়াবা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবার মালিক ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিসহ চোরাচালান চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category