• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই আল আমিন, এসআই মোঃ শামীম হোসেন, এসআই জালাল উদ্দিন, এসআই রূপম কুমার সরকার, এএসআই মোঃ নুর-আল-আহসান ও এএসআই লিংকন কুমার নাথসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাদক সেবনের অভিযোগে মোঃ রেজাউল করিম, মোঃ বাবুল, মাহবুব আলম, আবুল কালাম, কাজী সিয়াম, মোঃ তাজিম ভূইঁয়া, মোঃ সবুজ, মোঃ ইমাম হোসেন, মোঃ রবিন, মোঃ জোবায়ের মোল্লা, মোঃ সাকিবুর রহমান, মোঃ জিসান ও মোঃ নাসিমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া, মুরাদনগরসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ঝালকাঠির নলছিটি, ঢাকার উত্তরা এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার বাসিন্দাও রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেফতার ১৩ জনের বিরুদ্ধে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category