• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লা দাউদকান্দিতে ৪৬ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি / ৩৬ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে উপজেলার ৪৬টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

সোমবার (৫অক্টোবর) দাউদকান্দি মডেল থানায় আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন। সভায় দুর্গাপূজা ঘিরে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়কালে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও পূজা উদ্‌যাপন কমিটির মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় দাউদকান্দি মডেল থানার পুলিশ কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category