• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৬

কুমিল্লা, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি / ৪০ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। একই অভিযানে চুরি মামলার তদন্তে প্রাপ্ত তিন আসামি এবং জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, সকাল ১১টা ২০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের গোপালনগর থেকে নাল্লাগামী পাকা সড়কে রুকু ভূইয়ার পুকুরপাড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় দক্ষিণ তেতাভূমি, পুকুরপাড় এলাকার মো. বিল্লাল হোসেন, ৩৮,কে গ্রেফতার করা হয়।

এদিকে, একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. মাহতাব হোসাইনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় থানার এফআইআর নং-৮, তারিখ ৬ অক্টোবর ২০২৬, জিআর নং-২৬০, তারিখ ৬ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৪৫৪/৩৮০ ধারার মামলার তদন্তে প্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, অলুয়া গ্রামের মো. আব্দুল আজিজ, ১৯, মনোহরপুর গ্রামের মো. সাইফুল ইসলাম, ২০, এবং অলুয়া গ্রামের মো. সজিব মিয়া, ২১।

অন্যদিকে, এএসআই মো. নাছির উদ্দিনের নেতৃত্বে পুলিশের পৃথক অভিযানে নাইঘর, পোয়াপাড়া এলাকার মো. আনোয়ার হোসেন, ৩৬, এবং এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে বাগড়া এলাকার মো. আলম, ৩৯,কে জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতার ছয় আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category