• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ব্রাক্ষণপাড়ায় জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, উদ্ধার ৩৬ কেজি গাঁজা

কুমিল্লক জেলা প্রতিনিধি / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার তেতাভুমি বাঁশতলী পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে বাগানের ভেতর থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা-পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি বাঁশতলী পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি বাঁশতলী পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় জামাল নামের এক ব্যক্তির বাড়ির টিনশেড বসতঘরের উত্তর-পশ্চিম কোণসংলগ্ন বাগানের ভেতর থেকে মাদক কারবারিদের মজুদ করে রাখা ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, গ্রেপ্তার এড়াতে মাদক কারবারিরা গভীর রাতে গাঁজাগুলো বাগানের ভেতর লুকিয়ে রেখেছিল। তবে পুলিশের অভিযানে শেষ রক্ষা হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধার করা গাঁজার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category