• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ একটি পরিত্যক্ত জায়গা থেকে এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

দিপা আক্তার, স্টাফ রিপোর্টার / ১৫ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে ফতুল্লার উত্তর ভূইঁগড় এলাকা থেকে এক কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানান, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে একটি পরিত্যক্ত জায়গায় বস্তাবন্দি অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

এদিকে নিহতের পরিচয় শনাক্তে ঘটনাস্থলে কাজ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিবিআই। তবে তাৎক্ষণিকভাবে কিশোরীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কিশোরীকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে লিংক রোডের পাশে ফেলে গেছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্তের অগ্রগতি হলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

এ ঘটনা এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category