• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৫৫ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক || গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশনের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ন্যায়বিচার নিশ্চিত করা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

গত শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইব্রাহীম খলিল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হানান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক এ এন এম ইফতেখার মোমিন মিঠু, সাংগঠনিক সচিব মো. জসিম উদ্দিন কাজল খান, মানবাধিকার সম্পাদক বিলকিছ সুলতানা, কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহ আল-মামুন ও মান্নান বেপারীসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. হানান শাহকে গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখার জন্য মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে আইনজীবী ইব্রাহীম খলিল মজুমদার বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে না পারলে মানুষের মুক্তির পথ তৈরি করা সম্ভব নয়। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মানুষের মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category