• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্যানের দাবানল নেভাতে গিয়ে নিহত ৪

অনলাইন ডেস্ক / ২৭ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি জাতীয় উদ্যানে দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির বন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার পূর্ব জাভা প্রদেশের ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানে আগুন নেভানোর সময় আগুনের তীব্রতায় চারজন প্রাণ হারান। তবে নিহত ব্যক্তিরা কারা, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ ঘটনায় আরও দুজন গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

নিহতদের মধ্যে দুজন ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানের কর্মকর্তা এবং অন্য দু’জন হোটেলকর্মী।

প্রোবোলিঙ্গো জেলার প্রধান মুহাম্মদ হারিস জানান, জাতীয় উদ্যানটিতে প্রায় প্রতিবছরই দাবানলের ঘটনা ঘটে। তবে এর আগে আগুন নেভাতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটেনি।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে নিতে প্রাথমিকভাবে ১২ জন প্রচলিত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে কাজ শুরু করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের দলটি ভাগ হয়ে যায়। এ সময় বাতাসের গতিপথ দ্রুত পরিবর্তিত হলে ছয়জন আগুনের মধ্যে আটকা পড়েন।

এদিকে, ইন্দোনেশিয়ায় এবার অস্বাভাবিক দীর্ঘ সময় ধরে শুষ্ক মৌসুম চলছে। আবহাওয়াবিদদের মতে, এল নিনোর প্রভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ায়।
দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া ও পরিবর্তনশীল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। মাউন্ট ব্রোমোর এ ঘটনায় জাতীয় উদ্যানের নিরাপত্তা ও দাবানল মোকাবিলার প্রস্তুতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category