• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কুড়িগ্রাম পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে আন্দোলন ও স্মারকলিপি প্রদান

আব্দাহিয়ুর রহমান রহমান আপেল, স্টাফ রিপোর্টার / ২৫ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নিজস্ব মাঠ ও হোস্টেলের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন

কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নিজস্ব খেলার মাঠ উত্তম ও শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানের দাবি দীর্ঘদিনের। ক্যাম্পাসে খেলার জায়গা ও হোস্টেলের জমি বরাদ্দের দাবিরে আবারো সোচ্চার হয়েছেন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

তাদের এই যুক্তিসঙ্গত দাবি পূরণে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা। কারিগরী শিক্ষার প্রসারে কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসলেও, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বঞ্চিত নিজস্ব খেলার মাঠ ও আবাসন সুবিধা থেকে।

শিক্ষার্থীদের অভিযোগ, একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খেলার মাঠ ও হোস্টেল অত্যন্ত জরুরি হলেও বছরের পর বছর ধরে তারা এসব মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। নিজস্ব মাঠ না থাকায় শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের আবাসন সংকটে পড়ে গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ।

শিক্ষা পরিবেশের এই ঘাটতি পূরণে ইনস্টিটিউটের নিজস্ব জমি বরাদ্দের জন্য জেলা প্রশাসকের বিশেষ সহযোগিতা চেয়েছেন সর্বস্তরের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category