• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি / ১৯ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় লন্ডনের বার্ডেট রোডস্থ যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী নেতাকর্মী ও কমিউনিটি ব্যক্তিত্বরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

​প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে তাঁদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

​উক্ত আলোচনা সভায় যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category