• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি / ১৮ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ ২৪ ঘণ্টা সজাগ রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, উৎসবের বাকি দিনগুলোতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালন করবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড়ের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজার্থী ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তার সঙ্গে ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিনি। কোথাও অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। মানুষ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করছেন।
তিনি বলেন, দুর্গোৎসব নির্বিঘ্ন রাখতে এক মাস আগে থেকেই পুলিশের প্রস্তুতি শুরু হয়েছে। চট্টগ্রাম রেঞ্জজুড়ে গত এক মাসে কিশোর গ্যাংবিরোধী অভিযান, মাদকবিরোধী অভিযান এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিমা তৈরির কাজ শুরুর পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত দায়িত্ব পালন করছে। এমনকি প্রতিমা পরিবহনের সময়ও পুলিশ সহযোগিতা করেছে।

উৎসবের বাকি দিনগুলোতে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিকল্পনা অনুযায়ী পুলিশ ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে। পুলিশের সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা রয়েছে। এ ছাড়া জেলা পর্যায়ের কন্ট্রোল রুমগুলো কেন্দ্র থেকে মনিটর করা হচ্ছে। সব মিলিয়ে এবারের দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, এবার কুমিল্লা জেলায় মোট ৮৪৯টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদ্‌যাপিত হচ্ছে। এর মধ্যে ২০৫টি পূজামণ্ডপকে বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা সাজিয়েছে প্রশাসন। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category