• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ
পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবিদ্বারে এনসিপির কমিটি নিয়ে বিতর্ক: আন্দোলনের বিপক্ষে থাকা ছাত্রলীগ নেতা শুভ সিনিয়র যুগ্ম সচিব কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপি পেলে ব্রিফ করবে সরকার ইউপি নির্বাচনে সেনা মোতায়েন নয়, পরিস্থিতি জটিল হলে সিদ্ধান্ত পরিবর্তন: ইসি মাছউদ জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের, চুক্তি সই ‘ককরোচ জনতা পার্টি’ দমনে ‘লাল হিট জনতা পার্টি’ প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন যেভাবে করবেন এসএসসিতে দুই বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি / ২০ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কুমিল্লা নগরীতে অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে পাকানোর দায়ে একটি কলার আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার বিকেলে নগরীর স্টেশন রোড ও রেইসকোর্স এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান চলাকালে হালিমের কলার আড়তে অপরিপক্ব কলা রাসায়নিক ব্যবহার করে পাকানোর প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনসমক্ষে মুচলেকা নিয়ে প্রতিষ্ঠানটিকে সংশোধনের সুযোগ দেওয়া হয়।

এ সময় এলাকার মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

সোমবার বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিনসহ কুমিল্লা জেলা পুলিশের একটি দল।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category