দক্ষিণ জর্ডানের কারাক প্রদেশের হামুদ গির্জায় গুলির ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ১০ জন।
আজ শুক্রবার (২৩ আক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে গোলাগুলির কারণ ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
রাষ্ট্রীয় টেলিভিশন জননিরাপত্তা অধিদপ্তরের বরাতে আরো জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহভাজনদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া