• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
সাহসিকতা ও মানবিকতায় বিশ্বজুড়ে প্রশংসিত অস্ট্রেলীয় সাংবাদিক জর্ডানে গির্জায় সন্দেহভাজনদের গুলিতে নিহত ৭ আল-আকসার খতিবকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত এনসিপির নতুন কমিটি: রাশেদ চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সামরিক আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে প্রস্তাব দক্ষিণ কোরিয়ার শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ওয়াশিংটনভিত্তিক এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত

ফোন এলেই মিলবে কলারের নাম-পরিচয়, ১ নভেম্বর থেকে নতুন নিয়ম

অনলাইন ডেস্ক / ২০ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

অপরিচিত নম্বর থেকে ফোনকল এলেই এখন আর কলারের পরিচয় নিয়ে ধোঁয়াশায় থাকতে হবে না গ্রাহকদের। আগামী ১ নভেম্বর থেকে ভারতে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে নতুন কলার শনাক্তকরণ ব্যবস্থা। নতুন এই প্রযুক্তি কার্যকর হলে যেকোনো অপরিচিত নম্বর থেকে কল এলেই মোবাইল ফোনের পর্দায় কলারের প্রকৃত নাম ও ফোন নম্বর ভেসে উঠবে।

দেশটির টেলিযোগাযোগ বিভাগ (ডিওটি) সব টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানকে ‘কলিং নেম প্রেজেন্টেশন’ (সিএনএপি) নামের এই বিশেষ সেবা চালুর নির্দেশ দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন এই ব্যবস্থা কার্যকর হলে ভুয়া পরিচয় দিয়ে ফোন করা ও সাইবার প্রতারণা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন দেশটির টেলিকম খাতের বিশেষজ্ঞরা।

প্রযুক্তি যেভাবে কাজ করবে

ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘সিএনএপি’ নামের এই কলার আইডি সেবা প্রাথমিক পর্যায়ে ৪জি ও ৫জি নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। তবে পুরনো ২জি ও ৩জি নেটওয়ার্ক এবং ল্যান্ডলাইন ফোনে এই সেবা কিভাবে যুক্ত করা যায়, তা নিয়ে পৃথক পরিকল্পনা চলছে।

নতুন নিয়মে-

গ্রাহকের ফোনে কোনো নম্বর আগে থেকেই সংরক্ষিত (সেভ) থাকলে সেটিই স্ক্রিনে দেখাবে।

নম্বর সেভ না থাকলে ফোন সংযোগ নেওয়ার সময় গ্রাহক যে নামে সিম নিবন্ধন করেছেন, সেই নামই কলারের স্ক্রিনে প্রদর্শিত হবে।

বিদেশ থেকে আসা কলের ক্ষেত্রে কলারের নামের বদলে স্ক্রিনে কেবল ‘আন্তর্জাতিক কল’ শব্দটি ভেসে উঠবে।

টেলিকম কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি গ্রাহকের সঠিক নাম ও নম্বরের হালনাগাদ তথ্য দিয়ে একটি সুরক্ষিত ডেটাবেস তৈরি করতে। কল আসার সঙ্গে সঙ্গেই কলার আইডি সংক্রান্ত তথ্য সেই কেন্দ্রীয় তথ্যভাঙ্কার থেকে সংগৃহীত হবে।

তথ্য সুরক্ষা ও গোপনীয়তা

গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি তৈরিতে বিশেষ সতর্কতা ও ‘সিকিউরিটি-বাই-ডিজাইন’ নীতি মানার নির্দেশ দিয়েছে প্রশাসন। ফলে কল শেষ হওয়ার পর কোনো কলারের ব্যক্তিগত তথ্য ডাটাবেসে সেভ রাখা যাবে না।

এ ছাড়া যেসব গ্রাহক আগে থেকেই ‘কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন’ (সিএলআইআর) সুবিধা ব্যবহার করেন, তাঁদের গোপনীয়তা রক্ষা করা হবে; অর্থাৎ তাঁদের নাম স্ক্রিনে দেখাবে না। তবে প্রাতিষ্ঠানিক বা ব্যবসায়িক গ্রাহকদের ক্ষেত্রে নিবন্ধিত ট্রেডমার্ক বা জিএসটি (জিএসটিআইএন) পোর্টালে নথিভুক্ত ব্যবসার নাম ব্যবহার করার সুযোগ দেওয়া হবে, যা যাচাই করে অনুমোদন দেবে টেলিকম অপারেটররা।

সাইবার অপরাধ ও ফোনকল ঘিরে প্রতারণার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গ্রাহকদের সুরক্ষায় এই দূরদর্শী পদক্ষেপ নিল ভারত সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category