সৌদি আরবের রাজধানী রিয়াদে আগাম সতর্কতামূলক জরুরি বার্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় বাসিন্দাদের ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে, জানালা থেকে দূরে থাকতে এবং খোলা জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে।
এ ছাড়া, বাইরে থাকা ব্যক্তিদের দ্রুত নিকটবর্তী কোনো ভবনে আশ্রয় নেওয়া অথবা শক্ত কোনো আড়ালের পেছনে নিরাপদ অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে কী ধরনের হুমকি বা পরিস্থিতির কারণে রিয়াদে এ জরুরি সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ।