• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান, বিয়ারসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ আটক ৫ বোড়ামারা কানাপুকুর মাঠে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জিন্নাহ সিকদার কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৫ ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাসনাত আবদুল্লাহর এলাকায় সড়ক প্রকল্পে অনিয়ম: দুদকের দ্বারস্থ হচ্ছে মিডিয়া হাউজ দেবিদ্বারে ইউনাইটেড স্কাউটস অ্যাসোসিয়েশনের উদ্বোধন ও ‘ইউনিসা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক কুমিল্লায় বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিয়ারসহ আটক ১ অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ২১ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক ও চোরাচালান-সংক্রান্ত একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদ প্রকাশ মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করে। তিনি দক্ষিণ তেতাভূমি এলাকার মৃত আবদুল বারেক প্রকাশ বারু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি সাজা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাসুদের বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category