• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

হাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ

অনলাইন ডেস্ক / / / ১৪৯ Time View
Update : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম কামরুজ্জামান পদত্যাগ করেছেন। শুক্রবার (৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার সাইফুর রহমান জানান, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রায় প্রশাসন শূন্য। তবে তিনি সাচিবিক কার্যক্রম পরিচালনা করবেন।
রেজিস্ট্রার বরাবর আরও পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর মামুনুর রশিদ ও ছাত্র উপদেষ্টা মাহবুবুর রহমান। এরই মধ্যে প্রশাসনের বিভিন্ন পদে থাকা আরো কয়েকজন শিক্ষক পদত্যাগ করার প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শেখ হাসিনা যেদিন পদত্যাগ করে দেশ ছেড়েছেন সেদিন রাতেই চাপের মুখে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান ক্যাম্পাসে ভিসির বাসভবন ত্যাগ করেন।

এর আগে ২০২১ সালের ৩০ জুন বিশ্ববিদ্যালয়ে সপ্তম উপাচার্য হিসেবে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এম কামরুজ্জামান।
হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ের প্রায় সাড়ে ১০ মাস আগেই সরে দাঁড়ালেন তিনি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category