২৮নভেম্বর, চট্টগ্রাম । আল – মাহমুদ তাহফিজুল কুরআন দাখিল মাদ্রাসা ও ইন্টারন্যাশনাল মহিলা হিফজ বিভাগের উদ্যোগে দক্ষিণ হালিশহর আকমল আলী রোডস্থ এলাকায় ৩য় বার্ষিক শিক্ষা প্রদর্শনী ও দস্তারবন্দী মাহফিল শুক্রবার রাতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মনির উদ্দিন এর সভাপতিত্বে ও মাওঃ জুনাইদ উদ্দিন আনোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
মাহফিল প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাউদার্ন বিশ্ব বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ও হযরত আলী শাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ মহিউদ্দিন মাহবুব, প্রধান মেহমান হিসেবে তকরীব পেশ করেন হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মুহাম্মদ ইব্রাহিম খলিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক মোহাম্মদ শাহেদ।
আরো বক্তব্য রাখেন মাওলানা জামাল উদ্দিন ইকবাল স্বন্দ্বীপী, মুফতি হাফেজ মুহাম্মদ শুয়াইব নকীব, মুফতি শাহাব উদ্দিন সিহাব (ভোলা), পতেঙ্গা ওলামা ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ হারুন আজিজি সাহেব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সম্মানিত প্রধান বক্তা মাওঃ মহিউদ্দিন মাহবুব বলেছেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললে হবে না, এটাকে সু-শিক্ষার আলোকে প্রতিষ্ঠা সহ নৈতিক দ্বীনি শিক্ষার মান উন্নয়নে এবং ধর্মীয় মূল্যবোধের সাথে যুক্ত হতে হবে।
দেশ- সমাজের উন্নয়নে দূর্নীতি অনিয়ম মুক্ত সঠিক স্বচ্ছ আল কুরআন এবং হাদিস দ্বারা পরিচালিত নৈতিক দ্বীনি শিক্ষার আলোক বর্তিকা শিক্ষালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ঞ্জান বিঞ্জানের চর্চা ভিত্তিক মাদ্রাসা পরিচালনা করে প্রকৃত অর্থে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করার দৃঢ় আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানের শুরুতে উক্ত মাদ্রাসার বিগত সময়ে কুরআন আদায়কারীদের এবং হাফেজ ক্বারীদের দস্তারবন্ধী করানো হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়েছে।