• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার

পানি নামার রাস্তায় বাদ দেওয়ায় ৫০ টি পরিবার পানি বন্দি

তহিরপুর প্রতিনিধি:- / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত ঘাগড়া গ্রামের আমির হোসেন (৩০) দৈনিক শুভ প্রতিদিন’কে বলেন, আমি এই জাগা কিনছি। কিনে মাটি পালাইয়া বাড়ি বানছি। এখন এই জাগা দিয়া পানি যাইবার লাগি দিলে আমার মাটি সব কাইটা যায় গা। এই কারণে আমি ইট দিয়া বান দিছি। তিনি শুভ প্রতিদিন’কে আরও বলেন, গ্রামের দানা মুরুব্বি ও স্থানীয় দুই চেয়ারম্যান ও মেম্বার কয়েকবার বিষয়টি সমাধানের জন্য বসা হইছে। তার পরেও সমাধান হচ্ছেনা। তবে কেন সমাধান হচ্ছেনা এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, এইখানের জমে থাকা পানি ফাইভ দিয়ে যাওয়ার জন্য ২০/২৫ হাজার টাকা লাগব, আমি কইছি ৫/৭ হাজার টাকা আমি দিমুনে বাকি টাকা তারা (গ্রামবাসী) দিতা পারতাছে না। এখন আমি কিতা করমু। আমি বান( বাধঁ) না দিলে আমার বাড়িঘরের মাডি( মাটি) সব যাইবগা। সাবেক বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন গতবছর সরেজমিনে এসে পানি নিষ্কাশনের জন্য বাধঁ ভেঙে দেয়ার পরেও আবার কেন বাধঁ দিলেন, উত্তরে তিনি( আমির হোসেন) বলেন, গ্রামের সব পানি আমার এখান দিয়ে গিয়ে আমার বাড়ির সব মাটি পানির সাথে যায়গা। তাই ইট দিয়া বান দিছি।

এ বিষয়ে জানতে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিনের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রামবাসী পানি নিষ্কাশনের জন্য আমার কাছে একটি আবেদন নিয়ে আসছিল। আমি এর আগেও বাধঁ ভেঙে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়ে আসছিলাম। এখন যদি আবার ওই স্থানে বাধঁ দিয়ে থাকে তাহলে আমি সরেজমিনে দেখে অতিদ্রুতইওই গ্রামের জমে থাকা পানি নিষ্কাশনের জন্য বাধঁ অপসারণ করে দিয়ে আসবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category