• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ
যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান রংপুরে রামবা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ভূজপুর দাঁতমারায় শালিসি বৈঠকে চু’রি’র অ’ভিযো’গে যুবককে পি’টিয়ে হ’ত্যা হানি ট্র্যাপে ফেলে চাঁদাবাজি: কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪, মোটরসাইকেল উদ্ধার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে বোর্ডসভার পর আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সুনামগঞ্জে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ২০

ভূজপুর দাঁতমারায় শালিসি বৈঠকে চু’রি’র অ’ভিযো’গে যুবককে পি’টিয়ে হ’ত্যা

নিজস্ব প্রতিবেদক / / ৩০ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ফটিকছড়ি উপজেলার ভূজপুরে চু’রি’র অভিযোগ তুলে এক যুবককে পি’টি’য়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারমাসিয়া খন্দকার পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মো. নুরুল আবছার (৪০) এবং আহত ব্যক্তির নাম মো. রাসেল।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে ওই এলাকায় নুরুল আবছার ও রাসেলের বিরুদ্ধে চু’রি’র অভিযোগ এনে একটি গ্রাম্য সালিশ বসানো হয়। সালিশ চলাকালে তাদের চোর হিসেবে অভিযুক্ত করে স্থানীয়রা বে’ধ’ড়ক মারধর করে।

মারধরের একপর্যায়ে দুজনই গুরুতর আ’হ’ত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক নুরুল আবছারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আ’হ’ত রাসেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, নিহত নুরুল আবছারের বিরুদ্ধে পূর্বেও এলাকায় চুরির অভিযোগ ছিল এবং আহত রাসেলের বিরুদ্ধেও চুরির মামলা রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category