• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

কানাডায় প্রবাসীদের ঈদ

নিজস্ব প্রতিবেদক | / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ঈদ এলে প্রায় সবারই স্বপ্ন থাকে বাড়ি যাবে; ব্যতিক্রম শুধু প্রবাসীদের ক্ষেত্রে। ইচ্ছে থাকলেও বাস-ট্রেনের টিকিট কেটে দেশের বাড়িতে যেতে পারেন না। দেখা হয় না মমতাময়ী মা-বাবা পরিবার আর স্বজনদের সঙ্গে। তাই ঈদের ‘প্রকৃত আনন্দ’ তাদের কাছে ধরা দেয় না। অন্যান্য বারের মতো এবারও কানাডা প্রবাসীরা ঈদ উদযাপন করেছেন পরবাসে।

কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া বাধ্যতামূলক। কোরবানি দিতে কেউ কেউ ছুটে যান শহরের অদূরের ফার্মগুলোতে। কারো অর্ডার থাকে গ্রোসারি দোকানে, যেখানে কোরবানির মাংস পেতে তিন চার দিন সময় লেগে যায়। ঈদের দিন কাজে যেতে হয় অনেককে। তারপরও খুব ভোরে নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করেন মুসলমানরা।

0

এবার ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রবাসীদের সঙ্গে যোগ দেন আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ। ঈদ উপলক্ষ্যে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন প্রবাসীরা, শ্রদ্ধা ভালবাসা আর সহমর্মিতায় পরিণত হয় মিলনমেলা। মাতেন নানা গল্প-আড্ডায়। ঈদ উপলক্ষে নানা সুস্বাদু খাবারের আয়োজনও ছিল।

1

সাধারণত প্রবাস থেকে দেশের আত্মীয় স্বজনের সঙ্গে ফোনে আলাপচারিতায় ঈদের দিন পার করেন প্রবাসীরা। এই আলাপে কারো চোখ অশ্রুসিক্ত হয়। দেশে পরিবারের সঙ্গে ঈদ করতে না পারার আক্ষেপও থাকে।

বিশিষ্ট সংগীত শিল্পী সোহাগ হাসান বলেন, প্রবাস থেকে হাজার মাইল দূরে থাকলেও বাংলাদেশ আমাদের হৃদয়ে। আমরা শৈশবের সেই আনন্দময় ঈদকে খুব মিস করি।

3

প্রবাসী নাজনীন হক বলেন, এখানে প্রবাসীরাই আমাদের আপনজন হয়ে উঠেছে। আমরা একসঙ্গে সুখে দুঃখে মিলেমিশে ঈদ উদযাপন করলেও দেশ ও দেশের স্বজনদের খুব মিস করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category