• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা সহ দুঃসাহসিক চুরি পাঁচ বছর পর ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন অধ্যাপক জাভেদ ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন কুমিল্লার ২৪ কৃষক পরিবার; প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন নওগাঁ বিএমইউজে জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে বিএনপিতে ফিরতে চান ৪০০ নেতাকর্মী, নীতিনির্ধারকদের অনুমতি চাইলেন ৭ নেতা সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে লটারি পদ্ধতি হতে পারে কার্যকর উদ্যোগ রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৩০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক ও চোরাচালান-সংক্রান্ত একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদ প্রকাশ মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করে। তিনি দক্ষিণ তেতাভূমি এলাকার মৃত আবদুল বারেক প্রকাশ বারু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি সাজা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাসুদের বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category