• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

হজযাত্রী সমন্বয়-লিড এজেন্সি নির্ধারণে সময় বেঁধে দিল মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক / / / ১০৫ Time View
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

হজযাত্রী সমন্বয়, লিড এজেন্সি নির্ধারণ ও মোয়াজ্জেম নির্বাচনের সময় বেঁধে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।  আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিসমূহকে এ সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

২০২৫ সালে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিসমূহকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সৌদি সরকার ২০২৫ সালের হজে অন্যান্য দেশের এজেন্সি প্রতি হাজির কোটা দুই হাজার জন নির্ধারণ করেছে। তবে বাংলাদেশের অনুরোধে এদেশের এজেন্সি প্রতি হাজির সংখ্যা সর্বনিম্ন এক হাজার জন নির্ধারণ করেছে।
এ পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের অনুমোদিত হজ এজেন্সিসমূহের মধ্যে যে সকল হজ এজেন্সির নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা এক হাজারের চেয়ে কম সে সকল এজেন্সির হজযাত্রী স্থানান্তর ও সমন্বয়পূর্বক লিড এজেন্সি নির্ধারণ করা প্রয়োজন। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ (সংশোধিত) এর ২৬ বিধি অনুযায়ী পারস্পরিক সম্মতির ভিত্তিতে লিড এজেন্সি নির্ণয় করে সমন্বয়কারী এজেন্সিসমূহের হজযাত্রীদের ই-হজ সিস্টেমে লিড এজেন্সিতে স্থানান্তর করার বিধান রয়েছে। এছাড়া ২০২৫ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনের অনুচ্ছেদ ৯(১২) এ বিষয়ে নির্দেশনা রয়েছে।

এতে আরও বলা হয়েছে, সমন্বয় কার্যক্রম শেষ হলে সমন্বয়কারী এজেন্সি হতে লিড এজেন্সির ব্যাংক হিসাবে হজযাত্রীর বিমান ভাড়া বাবদ অর্থ পাঠাবে এবং লিড এজেন্সি তার ব্যবস্থাপনাধীন সকল হজযাত্রীর বিমান টিকিটের অর্থ এয়ালাইন্সের বরাবর পে-অর্ডার ইস্যু নিশ্চিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category