• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

চাঁদার দাবীতে ইসলামিয়া ভবনে সন্ত্রাসী ও মাদক কারবারিদের হামলা, আহত ৪

নিজস্ব প্রতিবেদক / / / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ২২/এ, কেসি.দে রোড ইসলামিয়া হোটেল ভবনস্থ একটি আবাসিক হোটেল ব্যাবসা প্রতিষ্ঠানে মোটা অংকের চাঁদার দাবীতে স্থানীয় সন্ত্রাসী ও মাদক কারবারী রোহিঙ্গা ইভাসহ একটি সঙ্গবদ্ধ সন্ত্রাসী মাদকচক্র দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক হামলা ও তাণ্ডব চালিয়ে আবাসিক হোটেল ব্যবসার ৪/৫ কর্মকর্তাকে ব্যাপক আহত করে এবং প্রতিষ্ঠানের মেইন গেইট, সিসি ক্যামেরা, দরজা, জানালা, আসবাবপত্রসহ ভাংচুর সহ লক্ষাধিক মালামাল ক্ষয়ক্ষতি করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

১ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১ টায় সন্ত্রাসীরা অত্র প্রতিষ্ঠানে এসে মোটা অংকের চাঁদা দাবী করে। চাঁদা না পেয়ে হামলা চালিয়েছে মর্মে অভিযোগ সূত্রে জানা যায়।

ইসলামিয়া সিটি হলস্থ আবাসিক হোটেল ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী জানিয়েছেন ভবনের মালিক আলমগীর নূর এবং সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ব্যাবসা প্রতিষ্ঠানের ভাড়াসূত্রে মালিক আহত কর্মকর্তাগণ। অভিযোগ সূত্রে ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ইতিপূর্বেও চিহ্নিত সন্ত্রাসী ও মাদককারবারীরা আরো কয়েকবার উক্ত ব্যাবসা প্রতিষ্ঠানে মোটা অংকের চাঁদার দাবীতে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে ও কর্মকর্তা-কর্মচারীদেরকে হামলা করে রক্তাক্ত জখম আহত করেছে।

উক্ত ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় জিডি নং-১২১, তারিখ- ০২/০৫/২০২১ ইং,
জিডি নং- ১৯০২/২৪ ইং
এবং বিজ্ঞ আদালতে মামলা নং – ৯২১/২৪ এবং –
মামলা নং-২৮১/২৩ দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন মর্মে মামলা সূত্রে জানা যায়।এই রিপোর্ট লিখা পর্যন্ত সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিষ্ঠানের মালিক আহত আবদুল মান্নান ও আলি নূর বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category