• সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বন্ড অডিটে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক সবুজ বাংলাদেশ’ সম্পাদককে হুমকির অভিযোগ কাস্টমস কর্মকর্তা রাসেলের বিরুদ্ধে অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ সাংবাদিক নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সিমেন্ট ক্রসিং মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় এক কিশোর নিহত: চালক সহ কার্গো সার্ভিস আটক আধুনিক ও ডিজিটাল শিক্ষাদানে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে যবিপ্রবিতে কর্মশালা মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ পতেঙ্গা কাঠগড়া মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান কর্মসূচি পালন… নিষিদ্ধ সংগঠনের লক-ডাউন বিরোধী মানবাধিকার রক্ষার নতুন প্রত্যয় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের নবগঠিত কমিটির শপথ গ্রহণ-অভিষেক সম্পন্ন চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০

বন্ড অডিটে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক সবুজ বাংলাদেশ’ সম্পাদককে হুমকির অভিযোগ কাস্টমস কর্মকর্তা রাসেলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: / ১৮ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর সহকারী কমিশনার রাসেল আল মামুনের বিরুদ্ধে বন্ড অডিটে অনিয়ম, ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। পাশাপাশি এসব অনিয়মের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক সবুজ বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদকে সিভিল, ফৌজদারি ও সাইবার আইনে মামলার হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে ঢাকা ছাড়া করার ভয় দেখানোর অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

জানা গেছে, গত ২৯ নভেম্বর, ২০২৬ তারিখে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় “দুর্নীতি ঢাকতে এবার চট সাংবাদিকতা অবলম্বন এনবিআর কর্মকর্তাদের” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর)-এর কমিশনার ড. নাহিদা ফরিদী এবং সহকারী কমিশনার রাসেল আল মামুনের অনিয়ম সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনটি প্রকাশের পর সহকারী কমিশনার রাসেল আল মামুন স্বাক্ষরিত (স্বাক্ষরের তারিখ ২৭/১১/২৬ উল্লেখিত) একটি চিঠি পত্রিকার সম্পাদক ও প্রকাশক বরাবর পাঠানো হয়। চিঠিতে প্রকাশিত সংবাদটিকে ‘অতিরঞ্জিত ও হলুদ সাংবাদিকতা’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। অন্যথায় সম্পাদকের বিরুদ্ধে সিভিল, ফৌজদারি তথা সাইবার আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। এ ছাড়া অভিযোগ রয়েছে, ওই কর্মকর্তা পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও ঢাকা ছাড়া করারও হুমকি দিয়েছেন। স্বাধীন সাংবাদিকতার ওপর একজন সরকারি কর্মকর্তার এমন চাপ ও হুমকিতে গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নন-ক্যাডার কোটায় পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা ঢাকা উত্তর বন্ড কমিশনারেটে দায়িত্ব পালনকালে গুলশান ও টঙ্গী এলাকার বন্ডেড ওয়্যারহাউসগুলো থেকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত অর্থ আদায় করতেন। এ ছাড়া একটি বেসরকারি প্রতিষ্ঠানের (‘হোসেন ডাইং’) বন্ড অডিট নিষ্পত্তির ক্ষেত্রে ৩৫ লাখ টাকার গোপন চুক্তির মাধ্যমে কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ফাইল অনুমোদনের গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সূত্রগুলোর দাবি, এর আগে মোংলা কাস্টম হাউস, কমলাপুর আইসিডি ও অবিভক্ত বন্ড কমিশনারেটে কর্মরত থাকাকালেও তিনি প্রভাব খাটিয়ে আমদানিপণ্যে অনৈতিক সুবিধা প্রদান ও প্রিভেন্টিভ কার্যক্রমের আড়ালে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেন। এভাবে দীর্ঘদিনের অনিয়মের মাধ্যমে তিনি নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সহকারী কমিশনার রাসেল আল মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগের করা হলে সে দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক মোহাম্মদ মাসুদ কে অকথ্য ভাষায় গালাগাল সহ মিথ্যা মামলা দিয়ে ঢাকা ছারা করার হুমকি প্রদান করেন।
তবে তাঁর স্বাক্ষরিত ওই নোটিশে তিনি দাবি করেছেন, প্রকাশিত সংবাদগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং এর ফলে কাস্টমস কর্মকর্তাদের প্রশাসনিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category