• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীর ওপর মুখোশধারীদের হামলা

অনলাইন ডেস্ক / / / ১০৭ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীর ওপর মুখোশধারী দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সামনে এ হামলা হয়। মুখোশধারী ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে এ আক্রমণ চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

হামলার শিকার দুই শিক্ষার্থী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের। নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন তাঁরা। ভুক্তভোগীরা জানান, হামলাকারীরা তাঁদের হত্যার হুমকি দিয়েছে এবং দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়েছে। এতে তাঁরা চরম আতঙ্কিত।

ঘটনার সূত্রে জানা যায়, ওই রাতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা বারবিকিউ পার্টির আয়োজন করেন। পার্টি শেষে বাড়ি ফেরার পথে পরিবহন দপ্তরের সামনে তাঁদের ওপর আক্রমণ চালানো হয়। এক শিক্ষার্থীকে ঝুপড়িতে ও অন্যজনকে পাহাড়ের দিকে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে একটি মোটরসাইকেলের শব্দ শুনে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীরা নিরাপত্তা সংকটে ভুগছেন। তাঁদের অভিযোগ, অন্তত ৫০ বার ফোন করেও প্রক্টরিয়াল বডির কোনো সদস্যের সাড়া পাননি। তাঁরা জানান, হামলাকারীদের শিক্ষার্থী বলেই মনে হয়েছে। ঘটনাস্থলে থাকা একজন নিরাপত্তা প্রহরী পুরো বিষয়টি দেখলেও কোনো পদক্ষেপ নেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই একজন প্রক্টরিয়াল সদস্য ঘটনাস্থলে যান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রোববার এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুখোশধারীদের হামলা কোনো নতুন ঘটনা নয়। গত আগস্ট থেকে এ ধরনের অন্তত ছয়টি ঘটনা ঘটেছে। সর্বশেষ ৮ নভেম্বর একই স্থানে এক শিক্ষার্থীকে অপহরণ করে মারধর করা হয়েছিল। শিক্ষার্থীরা এ ধরনের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category