• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

ইতালী প্রবাসীর আয়োজনে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি / / ৩৬ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতালি প্রবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাইবার ফোর্স ইতালি শাখার সভাপতি মোশারফ হোসেনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বিকেলে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।

উক্ত আয়োজনে স্পন্সর ছিলেন ইটালী প্রবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাইবার ফোর্স ইটালী শাখার সভাপতি ও দেবীদ্বার উপজেলা সদস‍্য মোশারফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ার মুকুল ভূঁইয়া, দেবীদ্বার রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ কবির হোসেন মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী ও (সুজন) সুবিল ইউনিয়ন সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ মোল্লা, মোঃ নজরুল ইসলাম সরকার, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ আলমগীর সরকারসহ দেবীদ্বার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ইফতারীর আগ মুহুর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমজেএ মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category