• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ
যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান রংপুরে রামবা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ভূজপুর দাঁতমারায় শালিসি বৈঠকে চু’রি’র অ’ভিযো’গে যুবককে পি’টিয়ে হ’ত্যা হানি ট্র্যাপে ফেলে চাঁদাবাজি: কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪, মোটরসাইকেল উদ্ধার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে বোর্ডসভার পর আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সুনামগঞ্জে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ২০

পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত

অনলাইন ডেস্ক / / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সংক্রান্ত সাম্প্রতিক বিভ্রান্তি নিরসনে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে দলটি।

আজ মঙ্গলবার (১০ মার্চ) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেন।

বিবৃতিতে জানানো হয়, সাবেক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান আমীরের নির্দেশনার বাইরে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠিতে অতিরিক্ত কিছু বিষয় যুক্ত করেছিলেন, যা দলের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বিশেষ করে চিঠিতে উল্লেখিত মন্ত্রীর পদমর্যাদা সংক্রান্ত বিষয়টি আমীরের নির্দেশনায় ছিল না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

মিয়া গোলাম পরওয়ার জানান, বিষয়টি নজরে আসার পরপরই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ২ মার্চ প্রফেসর ড. মাহমুদুল হাসানকে উপদেষ্টার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)। এখন থেকে তিনিই বিরোধীদলীয় নেতার নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে সেক্রেটারি জেনারেল আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাজনৈতিক দল। কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি হলে আমরা তা দ্রুত নিরসন ও সংশোধনে বিশ্বাস করি।

উক্ত ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে জানিয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার এবং সঠিক তথ্য উপস্থাপনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category