• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বইমেলায় এসেছে বিচারিক প্রহসনের আখ্যান ‘গায়েবি শৃঙ্খল’

অনলাইন ডেস্ক / / ৯৭ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

ফ্যাসিবাদের সময়কার বিচারিক প্রহসন ও আইন অঙ্গনের নানা বাস্তব অভিজ্ঞতা অবলম্বনে রচিত উপন্যাস ‘গায়েবি শৃঙ্খল’ এবারের বইমেলায় পাঠকের আগ্রহ কাড়ছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও আইনভিত্তিক উপন্যাসিক মোহাম্মদ তরিক উল্যাহ এ উপন্যাসে ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেছেন। এতে রাজনৈতিক বিবেচনায় নিরীহ মানুষের বিরুদ্ধে হওয়া বিচারিক প্রহসন, গ্রেপ্তার, রিমান্ড ও নির্যাতনের অভিযোগসহ আইনি জটিলতায় আবদ্ধ থাকার নানা দিক তুলে ধরা হয়েছে।

উপন্যাসটিতে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে বিচার ব্যবস্থার ওপর অদৃশ্য প্রভাব বা হস্তক্ষেপের বিষয়টিও চিত্রিত হয়েছে। আদালতপাড়া সংশ্লিষ্ট ব্যক্তি, আইনের শিক্ষার্থী, শিক্ষানবিশ আইনজীবী, গবেষক এবং আইন-আদালত বিষয়ে আগ্রহী পাঠকদের কাছে বইটি আগ্রহ তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

উপন্যাসটি উৎসর্গ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।

বইটি প্রকাশ করেছে শিকড় প্রকাশনী। একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ৫৪১–৫৪৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category