• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান রংপুরে রামবা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ভূজপুর দাঁতমারায় শালিসি বৈঠকে চু’রি’র অ’ভিযো’গে যুবককে পি’টিয়ে হ’ত্যা হানি ট্র্যাপে ফেলে চাঁদাবাজি: কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪, মোটরসাইকেল উদ্ধার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে বোর্ডসভার পর আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সুনামগঞ্জে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ২০ দিনক্ষণ চূড়ান্তের পরও জাতিসংঘে হরমুজ নিয়ে ভোট হচ্ছে না শনিবারও

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, জানালেন উপাচার্য

অনলাইন ডেস্ক / / ২৮ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। শুক্রবার (০৩ এপ্রিল) তিনি এ তথ্য জানান।

উপাচার্য জানান, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নোটিশ জারি করা হবে।

তিনি আরও বলেন, এবারও অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণিতে বহুনির্বাচনি (MCQ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।

তথ্য অনুযায়ী, ইউজিসির সর্বশেষ ৪৯তম বার্ষিক প্রতিবেদনে ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতক কারিগরি পর্যায়ে আসন সংখ্যা ৯ লাখ ১ হাজার ৫৪৫টি, ভর্তি শিক্ষার্থী ৭ লাখ ৪ হাজার ১৯৬ জন, আর শূন্য আসন ১ লাখ ৯৭ হাজার ৩৪৯টি।

শুধু স্নাতক (সম্মান) ও স্নাতক কারিগরি পর্যায়ে মোট আসন ছিল ৪ লাখ ৩৬ হাজার ৯০টি এবং ভর্তি শিক্ষার্থী ৩ লাখ ৪৯ হাজার ৭১৫ জন, শূন্য আসন ৮৬ হাজার ৩৭৫টি।

গত বছরের ২৩ নভেম্বর থেকে আবেদন শুরু হয় এবং কয়েক দফায় সময় বৃদ্ধি করা শেষে ৩১ মার্চ শেষ হয়েছে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো জিপিএ ভিত্তিক ভর্তি পদ্ধতি চালু করেছিল। তবে দীর্ঘ বিরতির পর গত বছর আবারও ভর্তি পরীক্ষা চালু করা হয়েছে।
এএটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category