• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
সুখময় দাম্পত্য জীবন লাভে করণীয় ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত আজাদ হোসেন কবির ৩৮ নং ওয়ার্ডে উন্নয়ন ফোরাম আয়োজিত বিনামূল্যে হাম ও বসন্তের টিকা-ঔষধ বিতরণ কর্মসূচি উদ্বোধন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের এস এস সি বিদায় সংবর্ধনা-২০২৬ ও দোয়া মাহফিল সম্পন্ন লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুমিল্লা সদর দক্ষিণে লালমাই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও রহমত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন

ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি / / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সাগর, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. শারমিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী সহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলায় এমআর টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সী শিশুদের টিকার আওতায় আনা হবে।

সভায় বক্তারা ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত কর্মকর্তারা এ কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category