• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ
টুঙ্গিপাড়া থানা ভাংচুর ও আগুন, ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন, গুজব ছড়ানোর অভিযোগে আটক ০১ কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ট্যুরিজম মডারেটর এক্সিলেন্স সামিট ২০২৬ কুসিক প্রশাসক টিপু থেকে সনদ গ্রহণ করলেন সাংবাদিক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, জনসমাগমে মুখরিত বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কারকর

কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ দল। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই চিকিৎসাসেবা প্রদান, অদক্ষ কর্মী দিয়ে এক্স-রে করানো, রোগীদের কাছ থেকে পরীক্ষার অতিরিক্ত মূল্য আদায় এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কুমিল্লা এভারকেয়ার হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা, খিদমাহ স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার টাকা এবং আতিক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে শাসনগাছার মীম হাসপাতাল সিলগালা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে অনিয়ম সংশোধনের জন্য সতর্ক করা হয় এবং মুচলেকা নেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন, উপজেলা মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. প্রসেনজিৎ বিশ্বাস, সদর মেডিকেল অফিসার ডা. জিনাত মুসতারী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল ও অফিস সহকারী ফরিদা ইয়াসমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category