নারায়ণগঞ্জ সোনারগাঁও ঢাকা চট্টগ্রাম মহাসড়ককের ঢাকামুখী লেনের টিপুর্দি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক সহ দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে ) আনুমানিক রাত তিনটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন – বরিশালের মুলাদী থানার সেকেন্দার আলীর ছেলের মিনি ট্রাক চালক মোহাম্মদ আলী (৩৬) এবং খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার খালেক খলিফার ফল ব্যবসায়ী মনির হোসেন (৩২) প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, গভীর রাতে আনারস বোঝাই নিয়ে একটি মিনি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ছিল, চৈতী গার্মেন্টস সামনে টিপুর্দি এলাকায় পৌঁছাতেই সামনে চলন্ত একটি অজ্ঞাত গাড়ির পেছন থেকে সজোরে ধাক্কা দিলে মিনি ট্র্যাকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মিনি ট্রাক চালক সহ মিনি ট্রাকে থাকা ফল ব্যবসায়ী নিহত হন।খবর পেয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে।
কাঁচপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ জানিয়েছেন, চলন্ত অবস্থায় অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে, দুর্ঘটনা জড়িত গাড়িটি এবং গাড়ির চালক শনাক্তের চেষ্টা প্রতিক্রিয়া চলমান হয়েছে।