সুন্দরবনে ১৩ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ফিরেছেন শরণখোলার ৬ জেলে। আজ শনিবার (২ মে) তারা ফিরেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, গত ২০ এপ্রিল পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ও চাতরা এলাকা থেকে ওই জেলেদের অপহরণ করেছিল বনদস্যু করিম শরীফ ও নানাভাই বাহিনী।
দস্যুদের কবল থেকে ফিরে আসা শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের পানিরঘাট এলাকার জেলে কালাম ফরাজীর স্ত্রী নাজমা বেগম জানান, তার স্বামীসহ ৬ জেলে আজ ফিরে এসেছেন।