• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

ইরানের বিশ্বকাপ দলকে বিদায়ী সংবর্ধনা দিল হাজারো ভক্ত

অনলাইন ডেস্ক/ / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে নানা শঙ্কা থাকা সত্ত্বেও, এক বর্ণিল ও আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে ইরান জাতীয় ফুটবল দলকে বিদায় জানালো দেশটির হাজারো সমর্থক। বুধবার রাতে তেহরানের এঙ্গহেলাব স্কয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ফুটবল ফেডারেশনের প্রতিনিধি এবং সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

ফুটবলকে ঘিরে জাতীয় ঐক্য ও সংহতির এই অনন্য দৃশ্যে মধ্য তেহরান যেন উৎসবে মেতে ওঠে।

জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে দেখা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কেবল একটি ফুটবল দল নন; আপনারা বিশ্বের চোখে ইরানি জাতির আশা, মর্যাদা, ঐক্য এবং সংকল্পের প্রতিনিধি। জয় অবশ্যই মূল্যবান, কিন্তু পরাজয়েও যেন লড়াই করার মানসিকতা এবং মর্যাদা অটুট থাকে।”
বুধবার রাতের অনুষ্ঠানে মঞ্চ থেকে খেলোয়াড়রা যখন দেশাত্মবোধক বক্তব্য দিচ্ছিলেন, তখন উপস্থিত জনতা তাঁদের উল্লাসে ভাসিয়ে দেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২০২৬ বিশ্বকাপের জন্য ইরানের অফিসিয়াল জার্সি উন্মোচন। জার্সিতে বরাবরের মতোই স্থান পেয়েছে ইরানের ঐতিহ্যবাহী প্রতীক ‘এশীয় চিতা’। পাশাপাশি জনপ্রিয় শিল্পী পারভাজ হোমায় ইরানের অফিশিয়াল বিশ্বকাপ থিম সং পরিবেশন করেন, যার সাথে কণ্ঠ মেলান উপস্থিত হাজারো ফুটবল অনুরাগী।

আলাভেসকে রেলিগেশন এড়াতে ‘সাহায্য’ করলো বার্সেলোনা!আলাভেসকে রেলিগেশন এড়াতে ‘সাহায্য’ করলো বার্সেলোনা!
নিহত ছাত্র ও শহীদদের স্মরণে এই বিশ্বকাপ মিশনে ইরানের প্রতিনিধি দলের নাম রাখা হয়েছে “মিনাব ১৬৮”। ক্যাপ্টেন এহসান হাজসাফি দলের পক্ষ থেকে অঙ্গীকার করেন যে, তারা ইরানের সম্মান রক্ষায় জানপ্রাণ দিয়ে লড়াই করবেন।

ইরানি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ বলেন, “গত চারটি বিশ্বকাপ অভিযানের মধ্যে এটিই সেরা বিদায়ী সংবর্ধনা।” তিনি আরও যোগ করেন, “খেলোয়াড়রা জনগণের সাথে আছে এবং জনতা দেশের মর্যাদা, সম্মান ও শক্তির পাশে দাঁড়িয়েছে। ফলাফল যাই হোক না কেন, সেখানে যেন ইরানের পতাকা উড্ডীন থাকে এবং তা রক্ষা করা হয়।”

ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইসলামি প্রজাতন্ত্র ইরানে বিমান হামলা চালিয়ে আঞ্চলিক যুদ্ধ শুরু করার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

দুই সপ্তাহ আগে ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে সহ-আয়োজক দেশ কানাডায় প্রবেশের অনুমতি পাননি মেহেদি তাজ। ইসলামি বিপ্লবী গার্ড কর্পস-এর সাথে তাঁর সম্পৃক্ততার অভিযোগে তাঁকে প্রবেশাধিকার দেওয়া হয়নি। এর ফলে ইরানের প্রতিনিধি দলের অনেক সদস্যের যুক্তরাষ্ট্রে প্রবেশ করা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

কানাডার মতো যুক্তরাষ্ট্রও আইআরজিসি-কে একটি “সন্ত্রাসী সত্তা” হিসেবে তালিকাভুক্ত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন যে, এই সংগঠনের সাথে সম্পর্কযুক্ত কাউকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

ইরান সরকার তাদের খেলোয়াড় এবং কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়ার পুরো দায়িত্ব আয়োজক সংস্থা ফিফার ওপর ন্যস্ত করেছে। উল্লেখ্য, ‘টিম মেল্লি’র (ইরান দল) বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবারের সমাবেশে এফএফআইআরআই-এর মহাসচিব হেদায়েত মোমবেইনি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, “ভিসা সংক্রান্ত কোনো খবর এখনো আমাদের কাছে আসেনি। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই এর সমাধান হবে।” তিনি আরও বলেন, “ফিফা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। আশা করি সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হবে এবং খেলোয়াড়রা সময়মতো তাদের ভিসা পাবেন।”

আমির ঘালেনোয়ির অধীনে ইরান দল প্রথমে তুরস্কে একটি প্রস্তুতি ক্যাম্প করবে এবং সেখান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে যাবে। আগামী ২৯ মে আনতালিয়াতে গাম্বিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। মোমবেইনি জানিয়েছেন, ফেডারেশন তুরস্কে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে।

ইরানের বিশ্বকাপ গ্রুপ ম্যাচ
১৬ জুন: বনাম নিউজিল্যান্ড (ভোর ৪:৩০, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম)

২১ জুন: বনাম বেলজিয়াম (রাত ১০:৩০, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম)

২৭ জুন: বনাম মিশর (ভোর ৬:৩০, সিয়াটল স্টেডিয়াম)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category