আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি কর হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে।
তবে এর আগে, ২৩ ও ২৪ মে সব অফিস খোলা থাকবে।