• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাদা কাপড়ে দাগ লাগলে খবর আছে কিন্তু: রংপুরে শফিকুর রহমান আবাহনীকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস হরমুজ প্রণালি দ্রুত খোলার আহ্বান চীনের বারমুডা ট্রায়াঙ্গেলের অমীমাংসিত ধাঁধার ‘রহস্য’ উন্মোচিত! নারায়ণগঞ্জের ‌‘ডোনাল্ড ট্রাম্প’ এখন আন্তর্জাতিক গণমাধ্যমে, দেখতে আসছেন মার্কিন প্রতিনিধি ফতুল্লায় নিজ অফিসে ডিশ ব্যবসায়ী নাছিরকে ছুরি*কা/ঘা/তে হ/ত্যা ‘ভারতের একতরফা অভিন্ন নদীর পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক’ ভারতের ঐতিহাসিক কামাল মওলা মসজিদকে সরস্বতীর মন্দির ঘোষণা হরমুজে নিরাপত্তার ‘রক্ষক’ হিসেবে দায়িত্ব পালন করবে ইরান: আরাগচি তাইওয়ান দখলে নেওয়ার চেষ্টা করলে ভয়াবহ ভুল করবে চীন: রুবিও

সাদা কাপড়ে দাগ লাগলে খবর আছে কিন্তু: রংপুরে শফিকুর রহমান

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো | / ২৫ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে— এটা কেউ আগে মনে করতেন না। এখন অনেকেই সেটা মানেন। পাশাপাশিঈ তিনি নেতাকর্মীদের লেনদেন ও আচার-আচরণে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার (১৫ মে) রংপুর নগরীর মডেল কলেজ মিলনায়তনের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে তিনি এ কথা বলেন।ঈ

জামায়াত আমির বলেন, ‘দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে। একটা আল্লাহ তায়ালার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে। সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে, যেন কোনও দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি, দৃশ্যমান হয় বেশি। আপনারা ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা.ঈ শফিকুর রহমান বলেছেন, রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়; এটি মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি বড় দায়িত্ব। তাই নেতাকর্মীদের প্রতিটি কাজে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে।

জনগণ এখন শুধু বক্তৃতা শুনতে চায় না, তারা বাস্তবই আচরণ দেখতে চায়। জনগণ এখন আপনাদের কার্যক্রম খুব গভীরভাবেই পর্যবেক্ষণ করছে।

আগে মানুষ ভাবত জামায়াত একটি কার্যকর দল হিসেবে টিকে থাকবে, কিন্তু ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে—এমন ধারণা ছিল না। এখন অনেকেই মনে করছে জামায়াতে ইসলামী ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হতে পারে। এজন্য আপনাদের প্রতিটি কাজ, প্রতিটি আচরণ এবং প্রতিটি পদক্ষেপ সার্চ লাইট দিয়ে দেখা হবে।

তিনি আরো বলেন, মনে রাখবেন, আপনাদের শরীরের একটি লোমকূপও সার্চ লাইটের বাইরে থাকবে না।গ

তা আর ঈঈডই কোনো ধরনের ভুল, দুর্নীতি, অনিয়ম কিংবা অসতর্ক আচরণ দল ও আদর্শের জন্য ক্ষতির কারণ হতে পারে। জনগণের আস্থা অর্জনই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

এর আগে, সকাল ৯টায় এক দিনের সফরে রংপুর আসেন জামায়াত আমির। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আমিরি সম্মেলনে যোগ দেন। জুমার নামাজ শেষে একটিই মসজিদ উদ্বোধনের পরি বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্যও দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category