• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাদা কাপড়ে দাগ লাগলে খবর আছে কিন্তু: রংপুরে শফিকুর রহমান আবাহনীকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস হরমুজ প্রণালি দ্রুত খোলার আহ্বান চীনের বারমুডা ট্রায়াঙ্গেলের অমীমাংসিত ধাঁধার ‘রহস্য’ উন্মোচিত! নারায়ণগঞ্জের ‌‘ডোনাল্ড ট্রাম্প’ এখন আন্তর্জাতিক গণমাধ্যমে, দেখতে আসছেন মার্কিন প্রতিনিধি ফতুল্লায় নিজ অফিসে ডিশ ব্যবসায়ী নাছিরকে ছুরি*কা/ঘা/তে হ/ত্যা ‘ভারতের একতরফা অভিন্ন নদীর পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক’ ভারতের ঐতিহাসিক কামাল মওলা মসজিদকে সরস্বতীর মন্দির ঘোষণা হরমুজে নিরাপত্তার ‘রক্ষক’ হিসেবে দায়িত্ব পালন করবে ইরান: আরাগচি তাইওয়ান দখলে নেওয়ার চেষ্টা করলে ভয়াবহ ভুল করবে চীন: রুবিও

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে: আরিফা সুলতানা রুমাকে সংবর্ধনা

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি | / ২৮ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমাকে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে ফুলের সমারোহে ফুলেল পুষ্পের অভিনন্দন সহ শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করা হয়।
আজ বুধবার ১৪ মে অত্র মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে গভর্নিংবডির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, কর্মচারী, ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ৩৩০,পাবনা – সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমার আগমনে অত্র কলেজ মাঠ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা- সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমাকে শুভেচ্ছা জানাতে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হোন।

সংবর্ধনা অনুষ্ঠানে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মোস্তফা কামাল এর উপস্থিতে অতিথিরা এই নারী শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নারী শিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন এবং এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে মাননীয় সংসদ সদস্যের সাথে মতবিনিময় করেন।

সকল বক্তারা বলেন, নারী শিক্ষার উন্নয়ন গড়ে তুলতে অবশ্যই দক্ষ ও মেধাবী ছাত্রীদের গড়ে তুলতে হবে,তাই নারী শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের মানউন্নয়ন অবশ্যই জরুরি।

সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সবাই মাননীয় সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন এবং পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নবাগত পাবনা – সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমার সক্রিয় ভূমিকা একান্তভাবে প্রত্যাশা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আরিফুল ইসলাম ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category