• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির ও পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন প্রবাসীদের দুয়ারে বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় দৃঢ় অঙ্গীকার এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক, নকআউট পর্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষ! বাংলাদেশের সন্নিকটে ৩ নতুন বিমানবন্দর তৈরি করবে ভারত সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৫ কামড় দেওয়া সাপ নিয়ে হসপিটালে যুবক বিদেশি পর্যটককে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেপ্তার ডিসি সারওয়ারকে খোলা চিঠি, মাজারের বিরুদ্ধে অজানা তথ্য ফাঁস

বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের

অনলাইন ডেস্ক | / ১৯ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

বাংলাদেশের সমুদ্রসীমায় জ্বালানি থাকলেও বিগত সরকারের নীতির কারণে দেশের মানুষ সেই সুফল ভোগ করতে পারেনি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি জানান, ‘এই সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, অফশোরগুলোতে কূপ অনুসন্ধান, খনিজ সম্পদ চিহ্নিতকরণ, এবং পরবর্তীতে উত্তোলন।’

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সোমবার (২২ জুন) রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

নৌ পরিবহনমন্ত্রী বলেন, ‘আমাদের সমুদ্রে জ্বালানি পাওয়ার সম্ভাবনা নিশ্চিত। আমি সম্ভাবনা আছে বলছি না—নিশ্চিত, কিন্তু আমরা সেটার সৎ ব্যবহার করতে পারিনি। বিগত সরকারের সময় আমরা দেখেছি, আন্তর্জাতিক আদালতে আমরা বিস্তীর্ণ সমুদ্রাঞ্চল পেলাম এবং সেটা আমাদের প্রতিযোগী রাষ্ট্র মেনে নিলো। ভারত, বার্মা সেখানে অনুসন্ধান করেছে। প্রাকৃতিক সম্পদ পেয়েছে, উত্তোলনও করেছে। কিন্তু আমাদের সরকারের সিদ্ধান্তের কারণে আমাদের যে সম্ভাবনা আছে, তা প্রতিষ্ঠিত হয়নি। সেই সুফল আমরা পাইনি।’

তিনি বলেন, ‘আমাদের বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। নেভিগেশন, নিরাপদ জাহাজ চলাচলের ক্ষেত্রে যদিও আন্তর্জাতিক বিশ্বের চেয়ে আমরা পিছিয়ে আছি, স্বীকার করতে অসুবিধা নেই। কিন্তু আমরা করছি, আমাদের সামর্থ্য মতো করছি এবং সেটাকে আরও বিস্তৃত করতে চাই।’

নৌ পরিবহনমন্ত্রী বলেন, ‘আমাদের একটা প্রাকৃতিক নিয়ামত আছে, আশীর্বাদ—প্রায় ১৬ হাজার কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথ। আমরা যদি একে সচল রাখতে পারি, উপযুক্তভাবে ব্যবহার করতে পারি, মনোরম, নিরাপদ ও সাশ্রয়ী করতে পারি এবং সে ক্ষেত্রেও হাইডোগ্রাফি আমার বিশ্বাস একটা জোরালো ভূমিকা রাখছে এবং আরও রাখার প্রয়োজন রয়েছে।’

‘বিশ্ব হাইডোগ্রাফি দিবস আমাদের এই শিক্ষা দিক যে, আমাদের সম্ভাবনাগুলো আমরা চিহ্নিত করতে জানবো এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারবো। সেটি যদি হয়, তাহলে এই দিবস আয়োজন হবে সার্থক,’ যোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category