• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / ৫১ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নগরীর কেইপিজেডস্থ অনুষ্ঠিত ক্যাসাব্ল্যাঙ্কা রেস্টুরেন্টে শুক্রবার দুপুরে বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের সভাপতি ডাঃ এস এম এমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে শুরুতে নাতে রাসুল পরিবেশন করে শায়ের মোঃ সাইদুল আমিন এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি ক্বারী মাওঃ আব্দুল বারী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ মোঃ এ কে এম ফজলুল হক ছিদ্দিকী। আরো সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবার কল্যাণ সমিতির সভাপতি ও অবঃ গ্রুপ ক্যাপ্টেন মোঃ বদিউল আলম, সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ এম এ কাশেম, উপদেষ্টা সদস্য ডাঃ পিকে বড়ুয়া, সহ- সভাপতি ডাঃ এম আর সুমন, যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ শামসুজ্জামান, সাংবাদিক সম্পাদক ডাঃ রিজিয়া বেগম রিমা, সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ তারাজুল ইসলাম, ডাঃ মোঃ ইব্রাহীম, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন আহমেদ, অর্থ সম্পাদক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ মোঃ আব্দুল গফুর।

শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ডাঃ রেখা চৌধুরী, ডাঃ রায়হান আহমেদ, সহ- সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুর রহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নবী রাসূল (সাঃ) জীবনী আদর্শের উপর আগামী প্রজন্মের মাধ্যমে সুশিক্ষা ও নৈতিক শিক্ষা অর্জনের জন্য দীক্ষা দিতে হবে।
আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দের কৃতি শিক্ষার্থী( এস এস সি) যে জিপিএ-৫ সহ অন্যান্য অবদান রাখায় স্মারক সম্মাননা ক্রেস্ট,মান পত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
পরিশেষে বিশেষ দোয়া মোনাজাত এবং তবারুক বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category