• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য

গোপালগঞ্জ প্রতিনিধি / ২৭ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় পুনরায় হামলার আশঙ্কা তৈরি হওয়ায় দায়িত্বে থাকা অধিকাংশ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে নিজেদের ব্যক্তিগত সরঞ্জাম, সরকারি অস্ত্র ও থানার প্রয়োজনীয় মালামাল নিয়ে পুলিশ সদস্যদের পুলিশ লাইনের উদ্দেশে রওনা হতে দেখা যায়।

স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় থানায় হামলার ঘটনার পর সেখানে শতাধিক পুলিশ সদস্য অবস্থান করছিলেন। তবে বুধবার বিকেল নাগাদ থানায় অল্পসংখ্যক পুলিশ সদস্য ছাড়া অন্যদের উপস্থিতি দেখা যায়নি।

থানায় অবস্থানরত কয়েকজন পুলিশ সদস্য জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অধিকাংশ সদস্যকে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, মাইকে ঘোষণা দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানায় জড়ো হয়ে হামলা চালান।

এ সময় থানার ভেতরে ভাঙচুর, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং থানা ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই ঘটনায় স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্যের বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

মঙ্গলবারের ওই ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে থানার অধিকাংশ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category