• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন

অনলাইন ডেস্ক / ২১ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং কূটনৈতিক যোগাযোগ আরও গতিশীল করতে ‘যৌথ পরামর্শক কমিশন’ গঠনে একমত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ কমিশন কাজ করবে।

বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিশন গঠনের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিশন গঠনের মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার একটি আনুষ্ঠানিক কাঠামো তৈরি হলো। কমিশনটি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক আয়োজনের পাশাপাশি বিদ্যমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা এবং সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে কাজ করবে।

বৈঠকে দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নিজ নিজ সরকারের সামনে থাকা অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন মন্ত্রীরা। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় করেন তারা।

এ সময় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে এ ধরনের সফরের গুরুত্ব তুলে ধরেন তারা।

এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ের জন্য উচ্চপর্যায়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন দুই দেশের মন্ত্রীরা।

হুমায়ুন কবিরের শ্রীলঙ্কা সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত এ বৈঠককে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক গভীর করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category