• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
মনোহরগন্জে সরকারি প্রকল্পের সাইটে টাকা আদায়ের অভিযোগ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ফয়সালের বিরুদ্ধে! চীনকে চাপে রাখতে কৌশলগত জাল বুনছে ভারত-জাপান পোশাকশ্রমিকদের মজুরি চূড়ান্ত করতে আবারও বসছে বোর্ড গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন কুমিল্লায় দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ৪২ হাজার টাকা নিয়েও কাজ হয়নি, ফেরত চাইলে অনৈতিক প্রস্তাব শরীয়তপুরে স্বাস্থ্য অফিস থেকে রাতে ব্যান্ডেজ বিক্রির অভিযোগ

টেকনাফে দেড় একর বনভূমি দখলমুক্ত, হামলায় বনকর্মীসহ আহত ৩

অনলাইন ডেস্ক / ২৭ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের টেকনাফে সংরক্ষিত বনভূমি দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদে বন বিভাগের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এ সময় দুটি নির্মাণাধীন ঘর উচ্ছেদ করে প্রায় এক দশমিক পাঁচ একর বনভূমি দখলমুক্ত করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে টেকনাফ সদর বিটের রিজার্ভ টেকনাফ মৌজার বৈদ্যঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় নেতৃত্ব দেন টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম। এতে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা, টেকনাফ রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সিপিজি সদস্যরা অংশ নেন।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম জানান, অভিযান চলাকালে সংরক্ষিত বনভূমি দখল করে নির্মাণাধীন দুটি অবৈধ ঘর ভেঙে দেওয়া হয়। এতে প্রায় এক দশমিক পাঁচ একর বনভূমি জবরদখলমুক্ত করা সম্ভব হয়।

তবে অভিযান শেষ পর্যায়ে পৌঁছালে বনভূমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিরা পরিকল্পিতভাবে বন বিভাগের অভিযান পরিচালনাকারী দলের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছে বন বিভাগ। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তিনজন আহত হন। পরে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় টেকনাফ থানায় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বন বিভাগ জানিয়েছে রেঞ্জ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category