• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
মনোহরগন্জে সরকারি প্রকল্পের সাইটে টাকা আদায়ের অভিযোগ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ফয়সালের বিরুদ্ধে! চীনকে চাপে রাখতে কৌশলগত জাল বুনছে ভারত-জাপান পোশাকশ্রমিকদের মজুরি চূড়ান্ত করতে আবারও বসছে বোর্ড গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন কুমিল্লায় দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ৪২ হাজার টাকা নিয়েও কাজ হয়নি, ফেরত চাইলে অনৈতিক প্রস্তাব শরীয়তপুরে স্বাস্থ্য অফিস থেকে রাতে ব্যান্ডেজ বিক্রির অভিযোগ

সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি / ২৬ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাশঁতলা,তাহিরপুর উপজেলার লাউরগড়,ট্যাকেরঘাট ও মধ্যনগর উপজেলার মাটিরাবন এই চারটি স্থানে গোয়েন্দা তথ্য অনুযায়ী গোনন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।

বুধবার ভোরে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাশঁতলা,তাহিরপুর উপজেলার লাউরগড়,ট্যাকেরঘাট ও মধ্যনগর উপজেলার মাটিরাবন এই চারটি স্থানে পৃথকভাবে অভিযান চালিয়ে এসব অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ করা হয়। যার বর্তমান আনুমানিক বাজার মূল্যে প্রায় ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা।

ভারতের সাথে সুনামগঞ্জের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা থাকায় ১৯টি বিওপির সদস্যরা সার্বক্ষনিক নজরদারিতে রাখেন এসব সীমান্ত এলাকাগুলো ,যাতে করে কোন চোরাকারবারীরা সীমান্তের ওপাড়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন বিভিন্ন ধরনের মাদক, ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী দেশের ভেতরে আনতে না পারে সেজন্য সীমান্ত এলাকাগুলোতে সীমান্তবাহিনী বিজিবি”র টহল আরো বেশী করে জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, উর্ধ্বতন সদর দপ্তরের কর্মকর্তাাদের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ সহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল সমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category