• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

যোগ্যতার ভিত্তিতে আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব বিভাগের আওতায় আনার দাবী

নিজস্ব প্রতিবেদক / / / ১৫৬ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রামে বাংলাদেশ আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ফেডারেশন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা গতকাল শুক্রবার (০৬সেপ্টম্বর) বিকেলে দোস্ত বিল্ডিং চত্বরে ন্যায্য অধিকার ফিরে পেতে এবং বিভিন্ন প্রতিষ্ঠান কর্মরত কর্মচারীদের এক প্রতিবাদী মানববন্ধন-অবস্থান কর্মসূচি পালন করেছে।

বিগত সময়ে চরম বৈষম্যের শিকার হওয়া শ্রমিক কর্মচারীদের ন্যূনতম মজুরি,উৎসব ভাতা, ওভারটাইম স্কেল সংশোধনের সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব বিভাগের আওতায় আনতে জোর দাবি জানানো হয়।

তারা আরো দাবি করে বলেন, দীর্ঘ বছর ধরে অস্থায়ী চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়ার পরও পরিকল্পিত ভাবে অনিয়ম, অনৈতিক কর্মকান্ড, মোটা অংকের অর্থ দিয়ে পদবঞ্চিত করে চরম বৈষম্যের শিকার হতে হয়েছে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা – কর্মচারী গণ। এর আমূল পরিবর্তন এবং পরিমার্জন সহ অতি দ্রুত আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব বিভাগের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ মামুন,বাংলাদেশ আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ খলিলুর রহমান হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসাইন, নির্বাহী সদস্য মোঃ হোসেন আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া কর্মসূচিতে এ্যাপারেলশ লিঃ গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ও এসকে গার্মেন্টস শ্রমিক সংহতি, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন দেওয়ায় স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সমন্বয়কদের ধন্যবাদ জানানো হয়েছে চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category