• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

বিদ্যুৎস্পৃষ্টে সুমনের মৃত্যু: অসহায় পরিবারের পাশে প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক / / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামে ডেকোরেটরস কর্মী সুমন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য সুমনের মৃত্যুতে স্ত্রী ও দুই সন্তান একেবারেই অসহায় হয়ে পড়েছে।

এই দুঃসময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী।
তিনি ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করে সুমনের পরিবারের পাশে দাঁড়ান এবং তার এতিম সন্তানদের খোঁজখবর নেন।

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার কাউন্সিলর খসরু খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী কামাল হোসেন, ও ওহিদ বকস মান্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী বলেন, “এই সহায়তাই শেষ নয়, আমি সব সময় এই পরিবারের পাশে থাকব ইনশাআল্লাহ।” তার এই মানবিক উদ্যোগে এলাকায় প্রশংসার ঢেউ উঠেছে। স্থানীয়রা বলেন,

“প্রফেসর সাইফুল আলম চৌধুরী শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন দয়ালু ও মানবিক মানুষ। এই কঠিন সময়ে তিনি যেভাবে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category