• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন দেবিদ্বারে বিয়ে ছাড়াই সন্তান জন্ম, নবজাতককে বাবার হাতে দিয়ে চলে গেলেন মা, পুলিশ হেফাজতে নবজাতকের বাবা

কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

কুমিল্লক জেলা প্রতিনিধি / ৩১ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে পেয়ারাবেগম (৫৫) নামে এক নারী ও তাঁর আট মাস বয়সী নাতনিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহত নারীর পুত্রবধূ রাবেয়া (২৮) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ায় মোস্তফা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত পেয়ারাবেগম (৫৫) ইমনের মা এবং মৃত ফরিদ মিয়ার স্ত্রী। নিহত শিশুটির নাম ইশরাত জাহান (৮ মাস)। সে ইমনের ভাই সুজন মিয়ার মেয়ে। আহত রাবেয়া সুজন মিয়ার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহিন মিয়ার নেতৃত্বে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

স্থানীয়দের ভাষ্য, প্রায় দেড় বছর আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান ইমন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে মা বিভিন্নভাবে ঋণ করেছিলেন। ঘটনার মাত্র দুই দিন আগেও ইমনের পায়ে অস্ত্রোপচার করা হয়েছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী রাসেল মিয়া বলেন, ইমনকে তাঁরা এলাকায় ভালো ছেলে হিসেবেই জানতেন। দীর্ঘদিনের অসুস্থতা কিংবা চিকিৎসাসংক্রান্ত কোনো সমস্যার কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন। ইমন মাঝেমধ্যে ভুল চিকিৎসার কারণে তাঁর জীবন শেষ হয়ে গেছে বলে অভিযোগ করতেন বলেও জানান তিনি।

ঘটনার কারণ জানতে ইমনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। তবে রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি অসুস্থ ছিলেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category