• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

রাজধানীতে মুষলধারে শিলাবৃষ্টি

অনলাইন ডেস্ক / / ৩৩ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

আশ্বিনের গুমোট গরমের পর বৈশাখের শুরুতেই রাজধানীতে আছড়ে পড়ল কালবৈশাখী ঝড়। বুধবার (০১ এপ্রিল) সন্ধ্যার পর হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় ঢাকার আকাশ। এরপর ধুলোর ঝড় আর মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় বড় আকারের শিলা পড়ার খবর পাওয়া গেছে।

রাত সাতটার দিকে শুরু হওয়া এই দমকা হাওয়া ও ধুলিঝড়ে মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। রাজধানীর কারওয়ান বাজার, শাহবাগ, ফার্মগেট ও বাংলামোটরসহ বিভিন্ন ব্যস্ত এলাকায় পথচারীরা দিগ্‌বিদিক ছুটতে থাকেন। রাত আটটার দিকে ঝুম বৃষ্টি শুরু হলে ভোগান্তিতে পড়েন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও ঘরে ফেরা মানুষ। বৃষ্টির পাশাপাশি ঘন ঘন বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের বিকট শব্দে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।

যদিও আবহাওয়া অধিদপ্তর আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও বরিশালসহ ১১টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখীর এই প্রভাবে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category