• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

যে ৭ কারণে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চান এনসিপি নেত্রী

অনলাইন ডেস্ক / / ৬৬ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলশানা পারুল ১৯৭২ সালের সংবিধান বাতিলের পক্ষে সাতটি কারণ তুলে ধরে নিজের অবস্থান প্রকাশ করেছেন। বুধবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে দিলশানা পারুল লিখেছেন, ‘কালকে আন্দালিব প্রার্থ বললেন বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলতে চান কেন? একাত্তরে পরাজিত হওয়ার কথা মনে পরে যায়??

আসেন দেখি ৭২ এর সংবিধানের উপর বেস করে গত ৫৪ বছরে বাংলাদেশ রাষ্ট্রে কি কি হয়েছে তারপর আমরা সিদ্ধান্ত নেই সংবিধান বিষয়ে।’

তিনি তার পোস্টে সাতটি কারণ তুলে ধরেন। সেগুলো হলো- এই সংবিধানের উপস্থিতিতেই বাকশাল হয়েছে, সমস্ত রাজনৈতিক দল বিলুপ্ত করা হয়েছে এবং রক্ষী বাহিনী গঠন করা হয়েছে, যা থেকে জনগণকে রক্ষা করতে পারেনি সংবিধান। শেখ মুজিব ও জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পেছনে জবাবদিহিতার কাঠামোর অভাবকে অন্যতম কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। এরশাদের নয় বছরের স্বৈরশাসন এবং শেখ হাসিনার ১৬ বছরের ডামি নির্বাচনের শাসনকেও তিনি এ সংবিধানের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।

এছাড়া তিনি অভিযোগ করেন, সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে গুম, খুন ও ‘আয়নাঘর’ পরিচালনা হলেও কোনো প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে পারেনি। ২১ দিনে বিপুলসংখ্যক মানুষ হত্যার ঘটনাও সংবিধান ঠেকাতে পারেনি বলে দাবি করেন তিনি। একইসঙ্গে গত ১০ বছরে ৬৮ বিলিয়ন ডলার পাচারের ঘটনাও কোনো সাংবিধানিক কাঠামো দিয়ে প্রতিরোধ করা যায়নি বলে উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আমি আইনের ছাত্র না, সংবিধান বেদ্যাদের মতো সংবিধান হয়তো এতো বুঝিও না। কিন্তু আমি পিপুল বুঝি, রাজনীতি বুঝি। খুব পরিষ্কার করে বুঝি এই সংবিধান আর যাই হোক গণমানুষের সংবিধান কোনদিন হয় নাই, হইতে পারে নাই। যে কারণে এই রাষ্ট্র, সরকারও কোনদিন গণমানুষের হইতে পারে নাই। কিছু যায় আসে না সরকারে কোন রাজনৈতিক দল বসে আছে।’

তিনি আরও বলেন, ‘বাহাত্তরের সংবিধান আমরা কেন ছুড়ে ফেলতে চাই? এই সব কারণে ছুঁড়ে ফেলতে চাই। ছুঁড়ে ফেলতে চাই কারণ ৯০, ২৪-এর মতো করে দফায় দফায় তরুণ যুবাদের গণতন্ত্র রক্ষার জন্য যেন রক্ত দিতে না হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category