রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ১২০ কেজি ওষুধ জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
আজ সোমবার (৬ এপ্রিল) মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-১০৩-এ ঢাকা থেকে কুয়ালালামপুরগামী এক যাত্রী ৫ নম্বর হেভি লাগেজ গেট দিয়ে প্রবেশের সময় নিরাপত্তা তল্লাশিতে এসব ওষুধ জব্দ করা হয়।
নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা ওই যাত্রীর বহনকৃত মোট চারটি লাগেজে তল্লাশি চালান। তল্লাশির এক পর্যায়ে লাগেজগুলো থেকে প্রায় ১২০ কেজি ওষুধ উদ্ধার করা হয়।
পরবর্তীকালে কাস্টমস কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জব্দ করা ওষুধগুলো ডিএম (ডেস্ট্রয়েড মার্চেন্ডাইজ) প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।